মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৪৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৪৩. হযরত আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ اجْعَلْنِي أَخْشَاكَ كَأَنِّي أَرَاكَ أَبَدًا حَتَّى اَلْقَاكَ وَأَسْعِدْنِي بتَقْوَاكَ وَلَا تُشْقِنِي بِمَعْصِيَتِكَ
"হে আল্লাহ! আমার অবস্থা এমন করে দাও, যেন তোমার দরবারে হাযির হওয়া পর্যন্ত অর্থাৎ আমৃত্যু তোমার ক্রোধ ও দাপটের ভয়ে এমনি ভীত-সন্ত্রস্ত থাকি, যেন অহরহ আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার ভয়-ভীতি-তাকওয়া দিয়ে আমাকে ভাগ্যবান কর এবং তোমার না-ফরমানীতে লিপ্ত করে আমাকে ভাগ্য বিড়ম্বিত ও অভাগা বানিয়োনা।"
- (মু'জামে আওসাত: তাবারানী সঙ্কলিত)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ (مَرْفُوْعًا) اللَّهُمَّ اجْعَلْنِي أَخْشَاكَ حَتَّى كَأَنِّي أَرَاكَ أَبَدًا حَتَّى أَلْقَاكَ، وَأَسْعِدْنِي بِتَقْوَاكَ، وَلَا تُشْقِنِي بِمَعْصِيَتِكَ. (رواه الطبرانى فى الاوسط)

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত দু'আ সমূহে বিশেষত এ দু'আটিতে কত সংক্ষিপ্ত শব্দমালার মাধ্যমে কী বিরাট বক্তব্য উপস্থান করা হয়েছে এবং কত বিরাট নিয়ামতসমূহের জন্য প্রার্থনা জানানো হয়েছে। এ দু'আগুলো রাসূলুল্লাহ ﷺ-এর বিশেষ উত্তরাধিকার স্বরূপ। এগুলোর মূল্যমান উপলব্ধি করার এবং কদর করার তাওফীক আল্লাহ আমাদেরকে দান করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান