মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২২৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৫. হযরত বুসর ইব্‌ন আরতাত (রা) রাসূলুল্লাহ ﷺ-এর যবানীতে এ দু'আটি বর্ণনা করেছেন:

اَللّٰهُمَّ اَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ

"হে আল্লাহ! আমাদের সকল কাজের পরিণতিকে উত্তম কর এবং আমাদেরকে দুনিয়ায় লাঞ্ছনা ও আখিরাতের আযাব থেকে হিফাযত কর।" -(মুসনাদে আহমদ, সহীহ ইব্‌ন হিব্বান, মুস্তাদরাকে হাকিম)
کتاب الاذکار والدعوات
عَنْ بُسْرِ بْنِ أَرْطَاةَ (مَرْفُوْعًا) " اللهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا، وَعَذَابِ الْآخِرَةِ " (رواه احمد وابن حبان والحاكم)

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আটিও অত্যন্ত মুখতসর অথচ অত্যন্ত ব্যাপক অর্থবোধক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান