মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২২২
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২২. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে রাসূলুল্লাহ ﷺ-এর এ দুআটি বর্ণিত হয়েছে:

اَللّٰهُمَّ إِنِّي أَسْئَلُكَ إِيْمَامًا يُبَاشِرُ قَلْبِي وَيَقِيْنًا صَادِقًا حَتَّى أَعْلَمَ أَنَّهُ لَا يُصِيبُنِي إِلَّا مَا كَتَبَ لِي وَرِضًا مِنَ الْمَعِيشَةِ بِمَا قَسَمْتَ لِي

-"হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি এমন ঈমান, যা আমার হৃদয়ের মধ্যে প্রোথিত হয়ে থাকবে এবং এমন সাচ্চা ঈমান, যার আলোকে আমার কাছে এ সত্য উদ্ভাসিত হয়ে যায় যে, তুমি যা লিপিবদ্ধ করে দিয়েছ, কেবল সে ভোগান্তিই আমাকে স্পর্শ করতে পারবে আর আমি তোমার কাছে প্রার্থনা করছি যে, তুমি আমার অন্তরে এ সন্তোষ ও বুঝ দান কর (যে তুমি আমার জন্যে যে জীবিকা নির্ধারিত করে রেখেছ তাই আমার প্রাপ্য। এতে সন্তুষ্ট থাকা ছাড়া আমার কোন গতি নেই)।
-(মুসনাদে বায্যার)
کتاب الاذکار والدعوات
عن ابن عمر مَرْفُوْعًا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا يُبَاشِرُ قَلْبِي، وَيَقِينًا صَادِقًا حَتَّى أَعْلَمُ أَنَّهُ لَا يُصِيبُنِي إِلَّا مَا كَتَبْتَ لِي، وَرِضًا بِمَا قَسَمْتَ لِي. (رواه البزار)
tahqiqতাহকীক:তাহকীক চলমান