মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৯৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
মেঘের ঘনঘটা এবং প্রবল বায়ু প্রবাহ কালীন দু'আ
প্রবল বায়ুপ্রবাহ ও মেঘের ঘনঘটা কখনো আল্লাহ প্রেরিত শাস্তি রূপে আবার কখনো তাঁর রহমতরূপে (অর্থাৎ বারি বর্ষণের পূর্ব লক্ষণ রূপে) আবির্ভূত হয়। এ জন্যে আল্লাহ ওয়ালা বান্দাদের উচিত যখন এরূপ প্রচণ্ড বায়ু প্রবাহ চলে, তখন আল্লাহর ক্রোধের ভয়ে ভীত হয়ে তাঁর দরবারে দু'আ করা যেন এ প্রচণ্ড বায়ু প্রবাহ অনিষ্ট ও ধ্বংস বয়ে না আনে, বরং রহমতের ওসীলা হয়ে আসে। রাসূলুল্লাহ ﷺ এরূপই করতেন।

১৯৫. হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা)-এর যবানীতে বর্ণিত। যখনই কোন ঝড়ো হাওয়া প্রচণ্ড বেগে বইতো তখনই রাসূলুল্লাহ ﷺ হাটু গেড়ে আল্লাহর দরবারে দু'আয় লিপ্ত হতেন। তিনি তখন এরূপ বলতেন:
اَللّٰهُمَّ اجْعَلْهَا رَحْمَةً وَلَا تَجْعَلْهَا عَذَابًا اَللّٰهُمَّ اجْعَلْ رِيَاحًا وَلَا تَجْعَلْهَا رِيحًا
-(হে আল্লাহ! এ বায়ু প্রবাহকে আমাদের জন্যে রহমত স্বরূপ করে দাও! আর একে আযাব বা ধ্বংসের হেতু বানিও না হে আল্লাহ! একে আমাদের জন্যে (কুরআন শরীফে উল্লিখিত) রিয়াহ বানিয়ে দাও। এবং একে (কুরআনে উল্লেখিত) রীহ-এর রূপ দিওনা।" -(মুসনাদে শাফেয়ী এবং বায়হাকীর আদ্দাওয়াতুল কাবীর)

کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَا هَبَّتْ رِيحٌ قَطُّ إِلَّا جَثَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رُكْبَتَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ اجْعَلْهَا رَحْمَةً وَلَا تَجْعَلْهَا عَذَابًا، اللَّهُمَّ اجْعَلْهَا رِيَاحًا وَلَا تَجْعَلْهَا رِيحًا» (رواه الشافعى والبيهقى فى الدعوات الكبير)
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদের বিভিন্ন আয়াতে কোন জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রেরিত বায়ু প্রবাহকে 'রীহ' বলে অভিহিত করা হয়েছে। পক্ষান্তরে রহমত স্বরূপ প্রেরিত বায়ু প্রবাহকে রিয়াহ্ বলে অভিহিত করা হয়েছে। এজন্যে রাসূলুল্লাহ ﷺ ও বায়ু প্রবাহ কালে দু'আ করতেন: হে আল্লাহ! এটা যেন রীহ বা শাস্তি স্বরূপ প্রেরিত প্রলয়ংকরী ঝড়ের আকারে না আসে, বরং রিয়াহ বা রহমতের বায়ু প্রবাহরূপেই যেন এটা আমাদের জন্যে প্রতিপন্ন হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)