মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৭৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
সঙ্কটকালীন দু'আ
১৭৩. হযরত আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, খন্দকের যুদ্ধের দিন আমরা রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে আরয করলাম: ইয়া রাসুলাল্লাহ! এ গুরুতর সঙ্কটকালে আমাদের পড়বার জন্যে কি কোন বিশেষ দু'আ আছে, এদিকে তো আতঙ্কে আমাদের কলিজা গলায় চলে আসছে?
তিনি বললেন: হাঁ, আল্লাহর দরবারে এরূপ দু'আ করবে:
اَللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا
“হে আল্লাহ! আমাদের গোপনীয় ব্যাপারসমূহ গোপন রেখো, আমাদের আতঙ্ককে নিরাপত্তায় পরিবর্তিত করে দাও!"
রাবী আবু সাঈদ (রা) বলেন: তারপর আল্লাহ তা'আলা ঝঞ্ঝাবায়ু পাঠিয়ে তাঁর শত্রুদেরকে পর্যুদস্ত করেন এবং এ ঝঞ্ঝাবায়ুর মাধ্যমেই তাদেরকে পরাস্ত করে দেন।
-(মুসনাদে আহমদ)

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قُلْنَا يَوْمَ الْخَنْدَقِ: يَا رَسُولَ اللهِ، هَلْ مِنْ شَيْءٍ نَقُولُهُ؟ فَقَدْ بَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ، قَالَ: " نَعَمْ، اللهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا، وَآمِنْ رَوْعَاتِنَا "، قَالَ: " فَضَرَبَ اللهُ عَزَّ وَجَلَّ وُجُوهَ أَعْدَائِهِ بِالرِّيحِ، هَزَمَ اللهُ بِالرِّيحِ " (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ এবং তাঁর আসহাবে কিরামের উপর যে কঠোরতম সঙ্কটকাল এসেছে, তন্মধ্যে খন্দকের যুদ্ধের কয়েকদিনও ছিল, যার বর্ণনা কুরআন মজীদে এসেছে এভাবে:
اِذۡ جَآءُوۡکُمۡ مِّنۡ فَوۡقِکُمۡ وَمِنۡ اَسۡفَلَ مِنۡکُمۡ وَاِذۡ زَاغَتِ الۡاَبۡصَارُ وَبَلَغَتِ الۡقُلُوۡبُ الۡحَنَاجِرَ وَتَظُنُّوۡنَ بِاللّٰہِ الظُّنُوۡنَا. ہُنَالِکَ ابۡتُلِیَ الۡمُؤۡمِنُوۡنَ وَزُلۡزِلُوۡا زِلۡزَالًا شَدِیۡدًا
আর যখন শত্রুরা উপরের দিক থেকে এবং নীচের দিক থেকে তোমাদের উপর চড়াও হলো আর যখন ভয়ে-বিস্ময়ে চোখসমূহ বিস্ফারিত এবং কলিজাসমূহ কণ্ঠাগত হওয়ার উপক্রম হয়েছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানারূপ ধারণা পোষণ করছিলে, তখন মু'মিনদেরকে পরীক্ষা করা হয়েছিল এবং তাদেরকে প্রবল প্রকম্পনে নিক্ষেপ করা হয়েছিল।
(আল-আহযাব: ১০-১১)
এমনি কঠিনতম পরিস্থিতিতে একদিন হযরত আবূ সাঈদ খুদরী (রা) হুযুর ﷺ-এর নিকট দরখাস্ত করেন, যেমনটি উক্ত হাদীসে বর্ণিত হয়েছে এবং রাসূলুল্লাহ
ﷺ এ মুখতসর দু'আটি শিক্ষা দেন:
اَللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا
তারপর আল্লাহ তা'আলার পক্ষ থেকে এমন প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু প্রেরিত হয়, যা তাদের গোটা বাহিনীকে পর্যুদস্ত ও ছত্রভঙ্গ করে দেয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)