মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৬৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
বিবাহ-শাদী সংক্রান্ত দু'আ সমূহ
১৬৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ নব বিবাহিত বরকে এ ভাবে আশীর্বাদ ও মুবারকবাদ দিতেনঃ

بَارَكَ اللّٰهُ لَكَ وَبَارَكَ اللّٰهُ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

আল্লাহ তা'আলা তোমাকে বরকত দিন এবং তোমাদের দম্পতি যুগলকে কল্যাণের মধ্যে একত্রিত ও সমন্বিত রাখুন (অর্থাৎ ইহলৌকিক ও পারলৌকিক সকল ব্যাপারে তোমাদের মধ্যে ঐক্য-সখ্য-সম্প্রীতি ও সৌহার্দ বহাল রাখুন এবং কোনরূপ শয়তানী চক্রের অশুভ প্রভাবে যেন এ শান্তি-সৌহার্দ বিনষ্ট না হয়।) (মুসনাদে আহমদ, জামে' তিরমিযী, সুনানে আবু দাউদ ও সুনানে ইব্‌ন মাজা)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ إِنْسَانًا إِذَا تَزَوَّجَ، قَالَ: " بَارَكَ اللهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ " (رواه احمد والترمذى وابوداؤد وابن ماجه)
tahqiqতাহকীক:তাহকীক চলমান