মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৬১
আযকার এবং দাওয়াত অধ্যায়
নতুন পোশাক পরিধানকালীন দু'আ
পোশাকও আল্লাহর একটি বড় নিয়ামত এবং পানাহারের মত এটাও মানব জীবনের জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ ﷺ-এর হিদায়াত বা নির্দেশনা হচ্ছে, যখন আল্লাহ তাঁর কোন বান্দাকে নতুন কাপড় পরার তাওফীক দেন এবং সে তা পরিধানও করে নেয় তখন সে ব্যক্তি যেন আল্লাহ তা'আলার এ দয়ার কথা স্মরণ করে তাঁর প্রশংসাবাদ ও শুকরিয়া আদায় করে এবং যে বস্ত্রটি সে পরিধান পুরনো করে ফেলেছে তা যেন সদকা করে দেয়। তিনি এ মর্মে সুসংবাদ দান করেছেন যে, যে ব্যক্তি এরূপ করবে, সে ইহকালে তার জীবিত অবস্থায় এবং মৃত্যু পরবর্তীকালেও আল্লাহর হিফাযত লাভ করবে।

১৬১. হযরত উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি নতুন কাপড় পরে বলবে:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي كَسَانِي مَا أَوَارِي بِهٖ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهٖ فِي حَيَاتِي.
সকল প্রশংসা সেই আল্লাহ্, যিনি আমাকে সেই পোশাক দান করেছেন, যদ্বারা আমি লজ্জা ঢাকতে পারি এবং যাকে আমি আমার জীবনের সৌন্দর্য সামগ্রী রূপে গ্রহণ করতে পারি।
তারপর সে ব্যক্তি তার যে বস্ত্রটি পুরনো করে ফেলেছে, তা সদকা করে দেয়, সে ব্যক্তি আল্লাহ্ হিফাযত ও নিগাহবানীর অধীনে চলে যায়- চাই সে ব্যক্তি জীবিতই থাক অথবা মৃত্যুই বরণ করুক। (মুসনাদে আহমদ, তিরমিযী ও ইবনে মাজা)

کتاب الاذکار والدعوات
عَنْ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي، ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللَّهِ، وَفِي حِفْظِ اللَّهِ، وَفِي سِتْرِ اللَّهِ حَيًّا وَمَيِّتًا "