মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৫০
আযকার এবং দাওয়াত অধ্যায়
মজলিস থেকে উঠাকালীন দু'আ
মানুষ যখন কোন মজলিসে বসে তখন অনেক সময় সে মজলিসে এমন কিছু কথাবার্তা হয়েই যায়, যা একজন মু'মিনের জন্যে শোভনীয় নয় এবং যার জন্যে তাকে পরকালে জবাবদিহী করতে হতে পারে। এজন্যে রাসূলুল্লাহ ﷺ-এর হিদায়াত হলো, যখন কেউ মজলিস থেকে উঠবে, তখন সে যেন আল্লাহর হামদ, তসবীহ, তওহীদের সাক্ষ্য ও তওবা-ইস্তিগফার সম্বলিত দু'আ পাঠ করে, যা তার মজলিসের কাফফারা স্বরূপ হবে।

১৫০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি কোন মজলিসে বসে এবং তাতে অনেক আপত্তিকর ও অনর্থক বাক্যালাপ করে বসে, কিন্তু ঐ মজলিস থেকে উঠার পূর্বে সে যদি বলেঃ
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ اَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ.
"হে আল্লাহ! তোমার স্তব-স্তুতির সাথে সাথে আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। আমি তোমার নিকট গুনাহসমূহ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দরবারে তওবা করছি।" তা হলে আল্লাহ তা'আলা ঐ মজলিসে কৃত তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন।
-(জামে' তিরমিযী)

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي الله عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جَلَسَ مَجْلِسًا كَثُرَ فِيهِ لَغَطُهُ، فَقَالَ قَبْلَ أَنْ يَقُومَ مِنْ مَجْلِسِهِ ذَالِكَ "سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَشْهَدُ اَنْ لَّا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ" إِلَّا غَفَرَ اللهُ لَهُ مَا كَانَ فِىْ مَجْلِسِهِ ذَالِكَ. (رواه الترمذى)