মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৪৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
ইস্তিঞ্জাকালীন দু'আসমূহ
শয়ন এবং খানা-পিনার মতই প্রশ্রাব-পায়খানাও মানব-জীবনের একটি অপরিহার্য দিক। নিঃসন্দেহে সেই বিশেষ সময়টাতে (যখন মানুষ মলমূত্র ত্যাগে লিপ্ত থাকে) আল্লাহর নাম নেওয়া এবং তাঁর সমীপে দু'আ করাটাও শিষ্টাচারের পরিপন্থী। এজন্যে রাসূলুল্লাহ ﷺ হিদায়াত দিয়েছেন যে, মলমূত্র ত্যাগে লিপ্ত হওয়ার প্রাক্কালেই যেন মানুষ আল্লাহর কাছে দু'আ করে এবং তারপর তা থেকে ফারেগ হওয়ার পর এরূপ দু'আ করে।

১৪৪. হযরত যায়দ ইব্ন আরকম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: এ সমস্ত মলমূত্র ত্যাগের স্থানসমূহ হচ্ছে শয়তান ও ক্ষতিকর জীবদের আড্ডাখানা। সুতরাং তোমাদের কেউ যখন মলমূত্রত্যাগের উদ্দেশ্যে বাইরে যাবে তখন আল্লাহ্ তা'আলার দরবারে এভাবে আরয করবে:
اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
"হে আল্লাহ, খবীছ ও খবীছনী নোংরাদের থেকে তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করছি।
(আবূ দাউদ ও ইন্ন মাজা)
اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
"হে আল্লাহ, খবীছ ও খবীছনী নোংরাদের থেকে তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করছি।
(আবূ দাউদ ও ইন্ন মাজা)
کتاب الاذکار والدعوات
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا دَخَلَ أَحَدُكُمْ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ " (رواه ابوداؤد وابن ماجة)
হাদীসের ব্যাখ্যা:
মাছি এবং অন্যান্য নোংরামীপ্রিয় প্রাণী যেভাবে আবর্জনা ও মলমূত্রের উপর পতিত হয়, ঠিক তেমনি শয়তান প্রভৃতি অনিষ্টকর মখলুক এসব নোংরা স্থানের প্রতি বিশেষ সম্পর্ক রাখে। এ জন্যে রাসূলুল্লাহ ﷺ এরূপ স্থানে যাওয়ার সময় এ দু'আ শিক্ষা দিয়েছেন। সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে হুযুর ﷺ-এর খাস খাদেম হযরত আনাস (রা) বর্ণিত হাদীসে আছে যে, স্বয়ং রাসূলুল্লাহ ﷺ পায়খানায় যাওয়ার সময় সর্বদা এ দু'আটি পড়তেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)