মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৩৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
শয়ন কালীন বিশেষ বিশেষ দু'আসমূহ
১৩৩. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন রাতের বেলা শয্যাগ্রহণ করতেন, তখন তিনি তাঁর (ডান) হাত (ডান) গালের নিচে রাখতেন (অর্থাৎ ডান পার্শ্বের উপর ভর করে কিবলামুখী হয়ে তিনি শয়ন করতেন, যা অন্যান্য হাদীসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।) এবং আল্লাহর দরবারে এভাবে আরয করতেন:
اَللّٰهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَاَحْيٰى -
"হে আল্লাহ! তোমারই নামে আমার মৃত্যুবরণ এবং তোমারই নামে আমার জীবন ধারণ।"
আর যখন তিনি নিদ্রা থেকে জাগতেন, তখন এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতেন:
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
"সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যুদানের পর জীবন দান করেছেন এবং শেষ পর্যন্ত তাঁরই কাছে আমাদেরকে যেতে হবে।" -(সহীহ্ বুখারী)

کتاب الاذکار والدعوات
عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ، ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا» وَإِذَا اسْتَيْقَظَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ» (رواه البخارى ورواه مسلم عن البراء بن عازب)
হাদীসের ব্যাখ্যা:
যেহেতু মৃত্যুর সাথে নিদ্রার অনেক বেশি সামঞ্জস্য রয়েছে, এজন্যে এ হাদীসে নিদ্রাকে মৃত্যুর সাথে এবং জাগ্রত হওয়াকে জীবিত হওয়া বলে অভিহিত করা হয়েছে। আর এভাবে দৈনন্দিন শয়ন ও জাগরণকে মৃত্যুর পর পুনরুত্থানের স্মারক এবং পরকালের জন্যে প্রস্তুতি গ্রহণের মাধ্যম প্রতিপন্ন করা হয়েছে। শয়নের পর জাগরণকালীন দু'আসমূহের মধ্যে এ দু'আটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং সহজেই তা মুখস্থও করা যায়। আল্লাহ তা'আলা তাঁর বান্দাগণকে এর তাওফীক দান করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)