মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১০০
আযকার এবং দাওয়াত অধ্যায়
দু'আ কবুলের বিশেষ বিশেষ হাল ও ক্ষণ-কাল
১০০. হযরত রবী'আ ইব্ন ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, তিনটি ক্ষেত্র এমন, যখন দু'আ করলে তা' প্রত্যাখ্যাত হয়না (অবশ্যই তা' কবূল হয়ে থাকে)
এক: কোন ব্যক্তি এমন কোন জনশূন্য প্রান্তরে যখন অবস্থান করে যে, আল্লাহ ছাড়া কেউ তাকে দেখছে না, এমন অবস্থায় সে সালাতের জন্যে দাঁড়িয়ে যায়। তারপর সালাতেও দু'আ করে।
দুই: কোন ব্যক্তি জিহাদে দলবলসহ থাকে, এমন সময় তার দলবল তাকে একাকী রেখে পালিয়ে যায়; কিন্তু সে ব্যক্তি (শত্রুদের মধ্যে) দৃঢ়ভাবে অবস্থান করে (পালিয়ে যায় না এবং এ অবস্থায় দু'আ করে)
তিনঃ যে ব্যক্তি রাত্রের শেষ প্রহরে (শয্যা ত্যাগ করে) আল্লাহর দরবারে দাঁড়িয়ে দু'আ করে (তখন ঐ বান্দার দু'আ অবশ্যই কবুল হয়ে থাকে) -(মুসনাদে ইব্ন মান্দা)

کتاب الاذکار والدعوات
عَنْ رَبِيعَةَ بْنِ وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلاثَةُ مَوَاطِنَ لا تُرَدُّ فِيهَا دَعْوَةٌ: رَجُلٌ يَكُونُ فِي بَرِيَّةٍ حَيْثُ لا يَرَاهُ أَحَدٌ، فَيَقُومُ، وَيُصَلِّي، وَرَجُلٌ تَكُونُ مَعَهُ فِئَةٌ، فَيَفِرُّ عَنْهُ أَصْحَابُهُ فَيَثْبُتُ، وَرَجُلٌ يَقُومُ مِنَ آخِرِ اللَّيْلِ. (رواه ابن منذة فى مسنده)