মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৮৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
হারাম ভোগীর দু'আ কবুল হয় না
৮৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “লোক সকল! আল্লাহ নিজে পাক, তিনি কেবল পাকই কবুল করেন। এ ব্যাপারে তিনি যে আদেশ তাঁর প্রেরিত পুরুষগণকে দিয়েছেন ঠিক সে আদেশই মু'মিন বান্দাদেরকেও দিয়েছেন। নবী রাসুগণের প্রতি তাঁর নির্দেশঃ
يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوْا صَالِحًا إِنِّيْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ.
-হে রসূলগণ! আপনারা পাক-পবিত্র খাবার খাবেন এবং নেক আমল করবেন আমি আপনাদের আমল সম্পর্কে সম্যক অবগত।
ঈমানদারদেরকে লক্ষ্য করে তিনি বলেন:
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا كُلُوْا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
হে ঈমানদারগণ! আমার দেয়া রিজিক থেকে হালাল ও পাক রিজিক তোমরা খাবে (এবং হারাম রিজিক বর্জন করবে)।
তারপর হুযুর ﷺ এমন এক ব্যক্তির উল্লেখ করলেন, যে দীর্ঘ সফর করে (কোন পবিত্র স্থানে এমন অবস্থায়) যায়, তার চুল অবিন্যস্ত, গায়ের কাপড়গুলি ধূসরিত আকাশ পানে হস্তদ্বয় উত্তোলন পূর্বক ফরিয়াদ করে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক! অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরনের কাপড় হারাম এবং হারাম খাদ্যের দ্বারা তার দেহ পরিপুষ্ট হয়েছে। এমন ব্যক্তির দু'আ কেমন করে কবুল হবে?
-(সহীহ মুসলিম)

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟ " (رواه مسلم عن ابى هريره)
হাদীসের ব্যাখ্যা:
আজ অনেক প্রার্থনাকারীর মনে এই প্রশ্ন জাগে, দু'আ ও তার কবুলিয়ত বরহক, যারা দু'আ করে তাদের জন্যে আল্লাহর ওয়াদা রয়েছে:
اُدْعُوْنِيْ أَسْتَجِبْ لَكُمْ
"তোমরা আমার কাছে যাচ্ঞা কর আমি তা কবুল করবো।" তা হলে আমাদের দু'আ কবুল হয়না কেন?
এ হাদীসে এ প্রশ্নের পূর্ণ জবাব দেয়া হয়েছে। আজ যারা দু'আ করছেন তাদের কয় জন এমন আছেন, যারা তাদের পানাহারের ব্যাপারে ষোল আনা নিশ্চিন্ত আছেন যে, তারা যা খাচ্ছেন বা পরছেন তার সবটাই হালাল ও পাক। আল্লাহ তা'আলা আমাদের অবস্থার উপর রহম করুন!

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)