মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৮০
আযকার এবং দাওয়াত অধ্যায়
দু'আর ব্যাপারে কয়েকটি দিকনির্দেশনা

রাসূলুল্লাহ ﷺ দু'আর ব্যাপারে কতিপয় দিকনির্দেশনাও দিয়েছেন। দু'আ করার সময় বান্দার সেদিকে সর্বদা লক্ষ্য রাখা দরকার।
৮০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন আল্লাহর দরবারে দু'আ করবে তখন তা এ দৃঢ় প্রত্যয়ের সাথে করবে যে, তিনি তা অবশ্যই কবুল করবেন এবং প্রার্থিত বস্তু দান করবেন। জেনে রেখো, আল্লাহ কখনো এমন ব্যক্তির দু'আ কবুল করবেন না, দু'আ কালে যার অন্তর গাফেল বা আল্লাহর প্রতি বে-পরোয়া থাকবে। -(জামে তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالإِجَابَةِ، وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لاَ يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لاَهٍ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম হচ্ছে এই যে, দু'আর সময় দেল পুরোপুটি আল্লাহর দিকে নিবিষ্ট হওয়া চাই। তাঁর করীমী তথা বদান্যতার প্রতি দৃষ্টি রেখে একীনের সাথে কবুলিয়তের আশা রাখতে হবে। দোদুল্যমানতা এবং প্রত্যয়হীন দু'আ হবে প্রাণহীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান