মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৬৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
কুল আউযু বি-রাব্বিল ফালাক ও নাস
৬৪. হযরত উকবা ইব্ন আমের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক সফরে রাসূলুল্লাহ ﷺ এর সাথে জুহফা ও আওয়ার মধ্যবর্তী স্থানে ছিলাম। (মদীনা ও মক্কার মধ্যবর্তী দু'টি মশহুর স্থান) হঠাৎ প্রচন্ড ঝঞ্ঝাবাতাস শুরু হলো এবং ঘন অন্ধকারে চারদিকে ছেয়ে গেল। তখন রাসূলুল্লাহ ﷺ কুল আউযু বি-রাব্বিল ফালাক ও কুল আউযু বি-রাব্বিন্নাস পড়ে পড়ে আল্লাহর কাছে শরণ প্রার্থনা করতে লাগলেন এবং আমাকেও বললেন হে উকবা, তুমিও এ দু'টি দিয়ে আল্লাহর কাছে শরণ প্রার্থনা কর। কোন শরণ প্রার্থী-এর সমকক্ষ কিছু দিয়ে কোনদিন শরণ প্রার্থনা করেনি। (অর্থাৎ শরণ প্রার্থনার এমন কোন দু'আ নেই যা এ দু'টি সূরার সমপর্যায়ের। এ বৈশিষ্ট্যের দিক থেকে এ দু'টি সূরা অনন্য)।
(আবু দাউদ)
(আবু দাউদ)
کتاب الاذکار والدعوات
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: بَيْنَا أَنَا أَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْجُحْفَةِ، وَالْأَبْوَاءِ، إِذْ غَشِيَتْنَا رِيحٌ، وَظُلْمَةٌ شَدِيدَةٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ بِأَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَأَعُوذُ بِرَبِّ النَّاسِ، وَيَقُولُ: يَا عُقْبَةُ، تَعَوَّذْ بِهِمَا فَمَا تَعَوَّذَ مُتَعَوِّذٌ بِمِثْلِهِمَا. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের দ্বারা বুঝা গেল যে, কোন বিপদ-আপদ বা দুর্যোগ দেখা দিলে মুআব্বিযাতায়ন অর্থাৎ কুল আউযু বি-রাব্বিল ফালাক ও কুল আউযু বি-রাব্বিন্ নাস পড়ে আল্লাহর তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করা উচিত। এর চাইতে উত্তম, তো বটেই এমনকি এর সমকক্ষ কোন দু'আ এ মর্মের দ্বিতীয়টি নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)