মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
যিকিরের কালেমাসমূহ: সেগুলোর বরকত-ফযীলত
১৮. হযরত আবু যর গেফারী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ-কে প্রশ্ন করা হলো: সর্বোত্তম কথা কোনটি? জবাবে বললেন: সেই কথাটি, যা আল্লাহ তা'আলা তাঁর ফেরেশতাকূলের জন্যে নির্বাচিত করেছেন- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী। (সহীহ্ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي ذَرٍّ قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْكَلَامِ أَفْضَلُ؟ قَالَ: " مَا اصْطَفَى اللهُ لِمَلَائِكَتِهِ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ " (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের দ্বারা জানা গেল যে, ফেরেশতাদের খাস যিকির হচ্ছে এই 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী'। এ হাদীসে এ কালিমাটিকে সর্বোত্তম বলে অভিহিত করা হয়েছে। হযরত সামুরা ইবনে জুন্দুব বর্ণিত হাদীসে বলা হয়েছে সর্বোত্তম কালিমা চারটি: সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, এবং অপর এক হাদীসে উক্ত হয়েছে লা-ইলাহা ইল্লাল্লাহু সর্বোত্তম যিকির, এ তিন বক্তব্যের মধ্যে মূলত কোন বৈপরিত্য নেই। আসলে এ কালিমাগুলো অন্যান্য সকল কথার তুলনায় উত্তম এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান