মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ২১১
হজ্ব অধ্যায়
মদীনা শরীফের মর্যাদা ও ভালবাসা
২১১. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মদীনার পথসমূহে ফেরেশতারা নিয়োজিত রয়েছে। এতে মহামারী ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। -বুখারী, মুসলিম
کتاب الحج
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، « عَلَى أَنْقَابِ المَدِينَةِ مَلاَئِكَةٌ لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ ، وَلاَ الدَّجَّالُ » (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

বুখারী ও মুসলিমেরই অপর কোন কোন বর্ণনায় মদীনার সাথে মক্কারও এ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে, দাজ্জাল সেখানেও প্রবেশ করতে পারবে না। এটা সম্ভবত ঐ দু‘আসমূহের বরকত, যা আল্লাহর খলীল হযরত ইব্রাহীম (আঃ) ও আল্লাহর হাবীব হযরত মুহাম্মদ (ﷺ) এ দু'টি পবিত্র ও বরকতময় শহরের জন্য করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান