মা'আরিফুল হাদীস
হজ্ব অধ্যায়
হাদীস নং: ২০১
হজ্ব অধ্যায়
মক্কার হারামের সম্মান ও মর্যাদা
২০১. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি: কোন মুসলমানের জন্য মক্কায় অস্ত্র বহণ করা জায়েয নয়। -মুসলিম
کتاب الحج
عَنْ جَابِرٍ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : « لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَحْمِلَ بِمَكَّةَ السِّلَاحَ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
উম্মতের জমহুর আলেমদের নিকট এ হাদীসের মর্ম এই যে, মক্কা ও হারাম সীমানার কোন মুসলমানের পক্ষে অন্যের বিরুদ্ধে অস্ত্রধারণ করা এবং এটা ব্যবহার করা জায়েয নয়। এটা এ পবিত্র স্থানের আদবের পরিপন্থী। এর এ অর্থ নয় যে, এখানে কারো জন্য হাতে অস্ত্র নেওয়ারই অনুমতি থাকবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)