মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ১৯১
হজ্ব অধ্যায়
কুরবানী
১৯১. হযরত সালামা ইবনুল আকওয়া রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) (এক বছর ঈদুল আযহার সময়) বলেছিলেন যে, তোমাদের মধ্যে যে কেউ কুরবানী করবে, তার ঘরে যেন তৃতীয় দিনের পর কুরবানীর কোন গোশত অবশিষ্ট না থাকে। তারপর যখন পরবর্তী বছর আসল, তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি এবারও তাই করব, যেমন গত বছর করেছিলাম। তিনি উত্তরে বললেনঃ (তিন দিনের ঐ বাধ্যবাধকতা এবার আর নেই, তাই তোমরা যতদিন ইচ্ছা) খাও, অন্যদেরকে খেতে দাও এবং ইচ্ছা করলে সংরক্ষণ করে রাখ। গত বছর মানুষের খাবারের অভাব ও কষ্ট ছিল, এ জন্য আমি চেয়েছিলাম যে, তোমরা কুরবানীর গোশত দ্বারা তাদের সাহায্য করবে। -বুখারী, মুসলিম
کتاب الحج
عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ ضَحَّى مِنْكُمْ فَلاَ يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَفِي بَيْتِهِ مِنْهُ شَيْءٌ » فَلَمَّا كَانَ العَامُ المُقْبِلُ ، قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ المَاضِي؟ قَالَ : « كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا ، فَإِنَّ ذَلِكَ العَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ ، فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهِمْ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

উপরের হাদীস দ্বারাই জানা গেল যে, কুরবানীর গোশতের বেলায় অনুমতি রয়েছে যে, যতদিন পর্যন্ত ইচ্ছা খাওয়া যায় এবং রাখা যায়। আর শেষ হাদীসটির শেষ বাক্য দ্বারা জানা গেল যে, আইয়ামে তাশরীকে আল্লাহর বান্দাদের খাওয়া ও পান করাও আল্লাহ্ তা'আলার কাছে প্রিয় ও পছন্দনীয় কাজ। এ দিনগুলো যেন আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে মেহমানদারী ও আপ্যায়নের দিন। তবে এই খাওয়া দাওয়ার সাথে আল্লাহর স্মরণ, তাঁর মাহাত্ম্য ঘোষণা, তাঁর পবিত্রতা ও তাওহীদের বাণী উচ্চারণ দ্বারা রসনাকে সিক্ত রাখা চাই। এর সংমিশ্রণ ছাড়া আল্লাহর প্রকৃত বান্দাদের জন্য জীবনের প্রতিটি বিষয়ই তো বিস্বাদ।
« اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ »
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান