মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ১৫৮
হজ্ব অধ্যায়
ইহরামের পূর্বে গোসল করা
১৫৮. হযরত যায়েদ ইবনে সাবেত রাযি. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে ইহরামের জন্য কাপড় খুলে গোসল করতে দেখেছেন। -তিরমিযী, দারেমী
کتاب الحج
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَجَرَّدَ لِإِهْلاَلِهِ وَاغْتَسَلَ. (رواه الترمذى والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের ভিত্তিতে ইহরামের পূর্বে গোসল করাকে সুন্নত বলা হয়েছে। তবে কেউ যদি ইহরামের দু'রাকআত নামাযের জন্য কেবল ওযু করে নেয়; তাহলে এটাও যথেষ্ট হয়ে যাবে এবং তার ইহরাম শুদ্ধ গণ্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান