মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ১৫৩
হজ্ব অধ্যায়
হজ্ব ফরয হওয়ার বর্ণনা ও এর ফযীলত
১৫৩. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, যে ব্যক্তি হজ্ব, উমরা অথবা আল্লাহর পথে জেহাদের জন্য বের হল, তারপর রাস্তায়ই মারা গেল, আল্লাহ্ তা'আলা তাকে মুজাহিদ, হাজী ও উমরাকারীর জন্য নির্ধারিত সওয়াবই দান করবেন। বায়হাকী
کتاب الحج
عَنْ أَبِي هُرَيْرَةَ مَنْ خَرَجَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ غَازِيًا ثُمَّ مَاتَ فِي طَرِيقِهِ كَتَبَ اللهُ لَهُ أَجْرَ الْغَازِي وَالْحَاجِّ وَالْمُعْتَمِرِ..... (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ তা'আলার এ অনুগ্রহমূলক বিধান ও আইনের ঘোষণা স্বয়ং কুরআন মজীদেও দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে:

وَمَنۡ یَّخۡرُجۡ مِنۡۢ بَیۡتِہٖ مُہَاجِرًا اِلَی اللّٰہِ وَرَسُوۡلِہٖ ثُمَّ یُدۡرِکۡہُ الۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ اَجۡرُہٗ عَلَی اللّٰہِ ؕ  وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا

অর্থাৎ, যে ব্যক্তি হিজরতের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হল, তারপর (পথেই) তার মৃত্যু এসে গেল, এমতাবস্থায় তার প্রতিদান আল্লাহর নিকট নির্ধারিত হয়ে গেল। আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নিসা)

এর দ্বারা জানা গেল যে, কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির কোন কাজ করার জন্য ঘর থেকে বের হয় এবং এটা বাস্তবায়িত হওয়ার পূর্বে পথেই তার জীবন শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ্ তা'আলার কাছে এ কাজের পূর্ণ প্রতিদান ঐ বান্দার জন্য নির্ধারিত হয়ে যায়। আর এটা হচ্ছে আল্লাহ্ তা'আলার রহমের দাবী। وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান