মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ১
বসার আদব অধ্যায়
অধ্যায়ঃ বসার আদব
পরিচ্ছেদ: রাস্তার হক আদায় করা ব্যতিত বসা নিষেধ
পরিচ্ছেদ: রাস্তার হক আদায় করা ব্যতিত বসা নিষেধ
১. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাকবে। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল। রাস্তায় বসা ছাড়া তো আমাদের কোন উপায় নেই। আমরা সেখানে বসে (পারস্পরিক প্রয়োজন সম্পর্কিত) আলাপ আলোচনা করে থাকি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকতে অস্বীকার করছ, তাহলে রাস্তার হক আদায় করবে। তারা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। রাস্তার হক আবার কি? তিনি বললেন, রাস্তার হক হলো- দৃষ্টি সংযত রাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, সালামের উত্তর দেওয়া, সৎকাজের নির্দেশ দেয়া এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা।
كتاب المجالس وآدابها
كتاب المجالس وآدابها
باب النهي عن الجلوس في الطرقات إلا بحقها
باب النهي عن الجلوس في الطرقات إلا بحقها
عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم والجلوس في الطرقات قالوا يا رسول الله مالنا من مجالسنا بد نتحدث فيها قال فأما إذا ابيتم فأعطوا الطريق حقه قالوا يا رسول الله فما حق الطريق؟ قال غض النضر وكف الأذى (2) ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر