মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং: ২১
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
২১. খাব্বাব ইবন আরাত (রা) থেকে পুনরায় বর্ণিত। তিনি বলেন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হিজরত করেছিলাম। আমাদের মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন, তাঁদের প্রতিদানের কিছুই তাঁরা দুনিয়াতে ভোগ করেননি। তাদেরই একজন ছিলেন মুস'আব ইবন উমায়র (রা)। তিনি উহুদ যুদ্ধে শহীদ হন, তিনি একটি চাদর ছাড়া কিছুই রেখে যাননি, যখন চাদর দ্বারা তাঁর মাথা ঢেকে দিতাম, তখন তার পা দু'টি বেরিয়ে পড়তো ও আর যখন তার পা ঢেকে দেওয়া হতো, তখন মাথা বের হয়ে যেতো। এতে রাসূল (ﷺ) আমাদেরকে বললেন, তার মাথা ঢেকে দাও এবং পায়ের উপর আমরা ইযখির ঘাস দিয়ে দিলাম। তিনি বলেন, আমাদের মধ্যে এমনও অনেক রয়েছে, যাদের ফল পেকেছে এবং তারা তা উপভোগ করেছে।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن شقيق عن خباب أيضا قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم فمنا من مات لم يأكل من أجره شيئا (10) منهم مصعب بن عمير (11) لم يترك إلا نمرة (12) إذا غطوا بها راسه بدت رجلاه وإذا غطينا رجليه بدا رأسه فقال لنا رسول الله صلى الله عليه وسلم غطوا رأسه وجعلنا على رجليه إذخرا قال ومنا من اينع الثمار (13) فهو يهديها
tahqiqতাহকীক:তাহকীক চলমান