মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং:
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: দুনিয়ার ভোগ-বিলাস ও চাকচিক্য থেকে বিরত থাকা
৯. আবি 'আসিব (রা) থেকে বর্ণিত। একদা রাসুলুল্লাহ (ﷺ) রাতে বের হলেন এবং আমার পাশ দিয়ে অতিক্রম কালে আমাকে তার নিকট ডাকলেন। তখন আমি বের হলাম। এরপর আবু বকর (রা) নিকট দিয়ে অতিক্রম কালে তাকে ডাকলেন এবং তিনি তাঁর কাছে বের হয়ে আসলেন। তারপর 'উমর (রা)-এর নিকট দিয়ে অতিক্রম কালে তাকেও ডাকলেন এবং তিনিও বের হয়ে আসলেন। এরপর চলতে চলতে তিনি শেষ পর্যন্ত কোন এক আনসারের দেয়াল পর্যন্ত পৌছলেন এবং দেয়ালের মালিককে বললেন, আমাদেরকে কাঁচা-পাকা ও শুকনা খেজুর খেতে দাও। সে গিয়ে একটি খেজুরের কাঁদি নিয়ে আসলো এবং তা তাদের সামনে রাখলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাথীগণ তা খেলেন। তারপর তিনি তাকে ঠান্ডা পানি আনতে বললেন। তিনি পানি পান করে বললেন, তুমি কিয়ামতের দিন এ সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে। বর্ণনাকারী বলেন, এরপর 'উমর (রা) খেজুরের কাঁদিটি হাতে নিলেন এবং তা মাটিতে আঘাত করলেন, তাতে কাঁচা খেজুরগুলো রাসূলের (ﷺ) সামনে ছড়িয়ে পড়লো। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। এ সম্পর্কেও কি আমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবো? তিনি বললেন, হ্যাঁ। তবে তিনটি জিনিস ব্যতীত, এক টুকরা কাপড়, যা দিয়ে কোন ব্যক্তি তার সতর ডাকে, এক খণ্ড রুটি যা দিয়ে তুমি ক্ষুধা নিবারণ কর এবং ঠান্ডা ও রৌদ্র থেকে বাঁচার জন্য তুমি যে কামরায় বসবাস কর।
অন্য বর্ণনায়, জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমার নিকট নবী করিম (ﷺ) 'আবু বকর (রা) ও 'উমর (রা) আসলেন। তখন আমি তাদের জন্য তাজা খেজুর ও পানির ব্যবস্থা করলাম। তখন নবী করিম (ﷺ) বললেন, এসব নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب في الزهد في الدنيا وزخرفها ونعيمها
عن أبي عسيب قال خرج رسول الله صلى الله عليه وسلم ليلا فمر بي فدعاني اليه فخرجت ثم مر بأبي بكر فدعاه فخرج إليه ثم مر بعمر فدعاه فخرج إليه فانطلق حتى دخل حائطا لبعض الأنصار فقال لصاحب الحائط اطعمنا بسرا (10) فجاه بعذق فوضعه فأكل فأكل رسول الله صلى الله عليه وسلم وأصحابه ثم دعا بماء بارد فشرب فقال لتسئلن عن هذا يوم القيامة قال فأخذ عمر العذق فضرب به الأرض حتى تناثر البسر قبل رسول الله صلى الله عليه وسلم ثم قال يا رسول أئنا لمسئولون عن هذا يوم القيامة؟ قال نعم إلا من ثلاث خرقة كف بها الرجل عورته (11) أو كسرة سد بها جوعته أو حجرا (12) يتدخل فيه من الحر والقر
عن جابر بن عبد الله) (1) قال أتاني النبي صلى الله عليه وسلم وأبو بكر وعمر فأطعمتهم رطبا واسقيتهم ماءا فقال النبي صلى الله عليه وسلم هذا من النعيم الذي تسألون عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান