মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং:
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: দুনিয়ার ভোগ-বিলাস ও চাকচিক্য থেকে বিরত থাকা
৩. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একমাস নিজের স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন থাকার শপথ করেছিলেন। 'উমর (রা) তার ঘরে আসেন এবং তাঁর কক্ষে প্রবেশ করে দেখেন যে, তার পিঠে মাদুরের দাগ পড়ে আছে। তখন তিনি বলেন, হে আল্লাহর রাসূল! কিসরাগণ (বাদশাহগণ) স্বর্ণ-রৌপ্যের পাত্রে পান করছে, আর আপনার এ অবস্থা? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, দুনিয়ার জীবনে তারা এসব ভোগ-বিলাস সামগ্রী অগ্রিম পেয়েছে।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب في الزهد في الدنيا وزخرفها ونعيمها
عن أبي هريرة قال هجر رسول الله صلى الله عليه وسلم نساءه شهرا فأتاه عمر ابن الخطاب وهو في غرفة على حصير قد أثر الحصير بظهره فقال يا رسول الله كسرى يشربون في الذهب والفضة وأنت هكذا فقال صلى الله عليه وسلم إنهم عجلت لهم طيباتهم في حياتهم الدنيا
tahqiqতাহকীক:তাহকীক চলমান