মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ১০৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: অল্পে তুষ্টি ও সংযম অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান
১০৭. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক আনসারীর সংসারে অভাব দেখা দিলে, তিনি তার পরিবারকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যাও এবং তাঁর কাছে দান করার আবেদন কর। তারা আসলে সে সময় রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরে দাঁড়িয়ে তাঁর খুতবায় বলছিলেন, যে ব্যক্তি ভিক্ষা করা থেকে বিরত থাকে আল্লাহ্ তাকে ভিক্ষা থেকে বাঁচিয়ে রাখেন এবং যে পরমুখাপেক্ষী না হয়, আল্লাহ তাকে পরমুখাপেক্ষী করেন না। যে আমাদের শরণাপন্ন হয়, আমাদের সাধ্য থাকলে আমরা তাকে দান করি। বর্ণনাকারী বলেন, এরপর সে চলে গেল এবং কিছুই চাইলো না।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في القناعة والعفة
عن أبي سعيد الخدري أن رجلا من الانصار كانت له حاجة فقال له أهله ائت النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم فاسأله فأتاه وهو يخطب وهو يقول من استعف اعفه الله ومن استغنى اغناه الله ومن لجأ لنا فوجدنا له أعطيناه قال فذهب ولم يسأل