মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৭৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: লজ্জা-র প্রতি উৎসাহ প্রদান এবং এর কল্যাণকারিতা
৭৭. ইমরান ইবনে হোসাইন (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, লজ্জাশরমের পুরোটাই ভাল, তখন বশীর বললেন, আমি বললাম, এতে দুর্বলতা ও অপারগতা রয়েছে, তখন ইমরান ইবন হোসাইন বললেন, আমি তোমার নিকট রাসূলের হাদীস বর্ণনা করছি, আর তুমি তাতে ভিন্নমত পোষণ করছ। যতদিন তোমার সাথে আমার পরিচয় থাকবে, ততদিন আমি তোমার নিকট হাদীস বর্ণনা করব না, তখন লোকেরা বলল, হে আবূ নাজীদ, তার অর্থাৎ বশীরের অন্তর পরিস্কার, সে ভাল, ভাল, এভাবে তারা বলতে থাকল। শেষ পর্যন্ত তিনি শান্ত হলেন এবং হাদীস বর্ণনা করলেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الحياء وأنه لا يأتي إلا بخير
عن حميد بن هلال عن بشير بن كعب عن عمران ابن حصين قال قال صلى الله عليه وسلم الحياء خير كله فقال بشير فقلت إن منه ضعفا وان منه عجزا (7) فقال أحدثك عن رسول الله صلى الله عليه وسلم وتجيئني بالمعاريض (8) لا أحدثك بحديث ما عرفتك فقالوا يا ابا نجيد إن طيب الهوى (9) وإنه وإنه فلم يزالوا به حتى سكن وحدث
tahqiqতাহকীক:তাহকীক চলমান