মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৩২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: যুলমের প্রতিদানে ক্ষমা করা এবং এর ফযীলত সম্পর্কে
৩২. 'আবদুর রহমান ইবনে 'আউফ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ, তাঁর শপথ করে বলছি: তিনটি বিষয়ে আমি শপথ করে বলতে পারি, আর তা হলো- সদকার মাল হ্রাস করা হয় না, সুতরাং তোমরা সদকা করতে থাক। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যখন কোন বান্দা অন্যের যুলুমের কারণে তাকে ক্ষমা করে, এ জন্য আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবু সা'ঈদ মাওলা বনি হাশিম বলেন, আল্লাহ্ কিয়ামতের দিন তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন; আর যদি কোন ব্যক্তির মধ্যে ভিক্ষা করার মানসিকতা সৃষ্টি হয়, তবে আল্লাহ্ তা'আলা তার জন্য দারিদ্রতার পথ খুলে দেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في العفو عن المظالم وفضله
عن عبد الرحمن ابن عوف أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث والذي نفس محمد بيده ان كنت لحالفا عليهن لا ينقص مال من صدقة فتصدقوا ولا يعفو عبد عن مظلمة يبتغي بها وجه الله إلا رفعه الله بها وقال أبو سعيد مولى بني هاشم إلا زاده الله بها عزا يوم القيامة ولا يفتح عبد باب مسئلة إلا فتح الله عليه باب فقر
tahqiqতাহকীক:তাহকীক চলমান