মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৮৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: প্রতিবেশীর প্রতি অনুগ্রহ প্রদর্শন করা
৮৮. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে অবিরত উপদেশ দিচ্ছিলেন, এমনকি আমার ধারণা হলো যে, হয়তো অচিরেই তিনি তাকে ওয়ারিছ বানাবেন।
كتاب البر والصلة
باب الترغيب في الإحسان إلى الجار
عن أبي أمامة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يوصي بالجار حتى ظننت أنه سيورثه
tahqiqতাহকীক:তাহকীক চলমান