মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৬৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ও সদ্ব্যবহারের প্রতি উৎসাহ প্রদান
৬৬. হাকিম ইবন হিযাম (রা) থেকে বর্ণিত। একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করে, কোন ধরনের সাদকা সবচেয়ে উত্তম? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আত্মীয়দের মধ্যে যে তোমার শত্রু, তাকে দান করা।
كتاب البر والصلة
باب الترغيب في صلة الرحم
عن حكيم بن حزام أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم عن الصدقات أيهما أفضل؟ قال على ذي الرحم الكاشح
tahqiqতাহকীক:তাহকীক চলমান