মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৫৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৫৬. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক গরীব মহিলা তার দুই কন্যা নিয়ে আমার কাছে আসে। আমি তাকে খাওয়ার জন্য তিনটি খেজুর দেই। সে তাদের প্রত্যেককে একটি করে খেজুর দিল এবং একটি খেজুর সে নিজে খাওয়ার জন্য রেখে দিল। এরপর যে খেজুরটি সে খাওয়ার জন্য রেখেছিল, তা দুই ভাগ করে তাদেরকে খাওয়ালো। তার এ অবস্থা দেখে আমি অবাক হলাম এবং ঘটনাটি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উল্লেখ করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এর ফলে তার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হবে এবং সে জাহান্নাম থেকে নাজাত পাবে।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
وعنها أيضا أنها قالت جاءتني مسكينة تحمل ابنتين لها فأطعمتهما ثلاث تمرات فأعطت كل واحدة منهما تمرة ورفعت تمرة لتأكلها فاستطعمتها ابنتاها فشقت التمرة التي كانت تريد أن تأكلها قالت فأعجبني شأنها فذكرت ذلك الذي صنعت لرسول الله صلى الله عليه وسلم فقال إن الله عز وجل قد أوجب لها بها الجنة واعتقها بها من النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান