মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৬৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী, "হে মু'মিনগণ! মদ, জুয়া...।"(৩)
৩. আল-কুরআন, ০৫: ৯০।
২৬৩। সা'দ ইবন আবি ওয়াক্কাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক আনসার তার বাড়ীতে খাবার তৈরী করল। সাহাবীরা পানাহার করল এবং মদের আসর বসাল। আর এ ঘটনা মদ হারাম হওয়ার পূর্বের। বর্ণনাকারী বলেন, আমরা সবাই তথায় সমবেত হলে তারা পরস্পর গর্ব-অহংকার প্রদর্শনে মত্ত হল। আনসাররা বলল, আনসাররাই উত্তম; আবার মুহাজিররা বলল, মুহাজিররাই উত্তম। তখন একব্যক্তি সাদ ইবন আবি ওয়াক্কাস (রা)-কে লক্ষ্য করে মৃত উটের চোয়াল ছুঁড়ে মারল, ফলে তার নাক ফেটে গেল। মনে হচ্ছিল যেন সাদ এর নাক জন্ম সুত্রেই ফাঁটা। তখন নাজিল হল, 'হে মু'মিনগণ। মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ... তবে কি তোমরা নিবৃত্ত হবে না?(৪)
(মুসলিম, বায়হাকী)
টিকা: ৪. আল-কুরআন, ০৫: ৯০-৯১।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يا أيها الذين آمنوا انما الخمر والميسر الخ
عن سعد بن أبي وقاص قال صنع رجل من الانصار طعاما فأكلوا وشربوا وانتشوا (2) من الخمر وذاك قبل أن تحرم فاجتمعنا عنده فتفاخروا وقالت الانصار الأنصار خير وقالت المهاجرين المهاجرين خير فأهوى له رجل بلحنى (3) جزور ففزر أنفه (4) فكان أنف سعد مفزورا فنزلت (يا أيها الذين آمنوا انما الخمر والميسر (5) إلى قوله - فهل أنتم منتهون)
tahqiqতাহকীক:তাহকীক চলমান