মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৫৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করলাম।(১)
টিকা: ১. আল-কুরআন, ৫:০৩।
টিকা: ১. আল-কুরআন, ৫:০৩।
২৫৬। তারিক ইব্ন শিহাব (রা) হতে বর্ণিত, তিনি বলেন জনৈক ইহুদী 'উমর ইবন খাত্তাব (রা) এর নিকট এসে বলল, হে আমিরুল মু'মিনীন। আপনারা আপনাদের কিভাবে এমন একটি আয়াত তিলাওয়াত করে থাকেন যদি তা আমাদের ইহুদী সম্প্রদায়ের ওপর নাজিল হত, তবে আমরা ঐ নাজিলের দিনকে ঈদের দিন হিসেবে পালন করতাম। উমর (রা) বললেন, সেটি কোন আয়াত? সে বলল, মহান আল্লাহর বাণী "আজ তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম।" বর্ণনাকারী বলেন, তখন 'উমর (রা) বললেন, যেদিন, যে মুহুর্তে রাসূলুল্লাহ (ﷺ) এর ওপর এ আয়াতটি নাজিল হয় সে সম্পর্কে আমি অধিক অবগত। আয়াতটি রাসূলুল্লাহ (ﷺ) এর ওপর আরাফার(২) দিন শুক্রবার নাজিল হয়েছে।
(বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী)
টিকা: ২. আরাফার দিন মুসলিমদের নিকট একটি স্মরণীয় দিন এবং শুক্রবার ও একটি স্মরণীয় দিন। সুতরাং আয়াতটি দুটি গুরুত্ব বহনকারী দিনে নাজিল হয়েছে, তাই তা ঈদের চেয়ে কম মর্যাদার নয়।
(বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী)
টিকা: ২. আরাফার দিন মুসলিমদের নিকট একটি স্মরণীয় দিন এবং শুক্রবার ও একটি স্মরণীয় দিন। সুতরাং আয়াতটি দুটি গুরুত্ব বহনকারী দিনে নাজিল হয়েছে, তাই তা ঈদের চেয়ে কম মর্যাদার নয়।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب اليوم أكملت لكم دينكم الخ
عن طارق بن شهاب قال جاء رجل من اليهود (8) إلى عمر بن الخطاب رضي الله عنه فقال يا أمير المؤمنين انكم تقرءون آية في كتابكم لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا (9) قال وأي آية هي؟ قال عز وجل (اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي) (1) قال فقال عمر اني لأعلم اليوم الذي نزلت فيه على رسول الله صلى الله عليه وسلم والساعة التي نزلت فيها نزلت على رسول الله صلى الله عليه وسلم عشية عرفة في يوم الجمعة