মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৫৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। সূরা মায়িদার ফজীলত।
২৫৪। আসমা বিন্ত ইয়াযীদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ওপর সূরা মায়িদা সম্পূর্ণটা নাজিল হওয়া পর্যন্ত আমি তাঁর উষ্টীর পায়ের রশি ধরে ছিলাম, তখন ওহীর ভারে উষ্ট্রীয় অঙ্গ প্রতঙ্গসমূহ কাঁপছিল।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضلها
عن أسماء بنت يزيد قالت اني لآخذ بزمام العضباء ناقة رسول الله صلى الله عليه وسلم اذا أنزلت عليه المائدة كلها فكادت من ثقلها تدق بعضد الناقة