মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১০২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা রুম প্রসঙ্গ
১০২। 'আতিয়্যা তাওফী (রা) হতে বর্ণিত তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন উমর (রা) এর সামনে সূরা রূম এর (৫৪) اَللّٰہُ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ ضُؔعۡفٍ ثُمَّ جَعَلَ مِنۡۢ بَعۡدِ ضُؔعۡفٍ قُوَّۃً ثُمَّ جَعَلَ مِنۡۢ بَعۡدِ قُوَّۃٍ ضُؔعۡفًا (এখানে ضُعْف শব্দটি তিনবার এসেছে এবং প্রতিটি স্থানে (ض এর যবর দিয়ে পড়লাম। তখন তিনি তিনটি ض এর প্রতিটিতে পেশ দিয়ে পড়লেন। অতঃপর বললেন, তুমি যেভাবে আমার সামনে পড়লে আমি সেভাবেই রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে পড়েছিলাম, তারপর আমি তোমাকে যেভাবে শুধরিয়ে দিলাম রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সেভাবেই শুধরিয়ে দিয়েছিলেন।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
ما جاء في سورة الروم
عن عطية العوفي قال قرأت على ابن عمر (الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعف) (4) فقال (الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا) (5) ثم قال قرأت على رسول الله صلى الله عليه وسلم كما قرأت علي فأخذ علي كما أخذت عليك
tahqiqতাহকীক:তাহকীক চলমান