মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১০০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা ফুরকান প্রসঙ্গ
১০০। উমর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) এর জীবদ্দশায় একদিন হিশাম ইবন হাকিম ইবন হিযাম (রা) এর সালাতে কিরাআত পাঠরত অবস্থায় তার নিকট থেকে হেঁটে যাচ্ছিলাম, তখন তিনি সূরা ফুরকান পাঠ করছিলেন আমি মনযোগ সহকারে তার কিরাআত শুনছিলাম। তখন তিনি বেশ কয়েকটি অক্ষর এমনভাবে উচ্চারণ করছিলেন, যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শেখাননি। আমি সালাতেই তাকে জিজ্ঞাসা করতে চাইলাম অবশেষে তার সালাম ফিরানার পর্যন্ত অপেক্ষা করলাম, যখন সালাম ফিরালেন আমি তার চাদর টেনে ধরলাম এবং তাকে বললাম, তুমি যেভাবে পাঠ করলে তোমাকে এভাবে কে শিখিয়েছেন? তিনি বললেন, আমাকে এভাবে রাসূলুল্লাহ (ﷺ) শিখিয়েছেন। আমি বললাম, তুমি মিথ্যা বলেছো, আল্লাহর কসম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তুমি যে সূরা পাঠ করেছো সে সূরাটিই শিখিয়েছেন (তবে তুমি যেভাবে পড়লে সেভাবে নয়) অতঃপর আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গেলাম এবং তাঁকে বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)। আমি এ লোকটিকে সূরা ফুরকান এমনভাবে তিলাওয়াত করতে শুনলাম যেভাবে আপনি আমাকে শিখাননি, আর আপনিই তো আমাকে সূরা ফুরকান শিখিয়েছেন। তখন রাসূল্লাহ (ﷺ) বললেন, হে উমর! তাকে ছেড়ে দাও। হে হিশাম! তুমি পড়। তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে সেভাবেই পাঠ করে শুনালেন যেভাবে আমি শুনেছি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এভাবে নাজিল হয়েছে। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে উমর! তুমি পড়। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে যেভাবে শিখিয়েছেন আমি সেভাবেই তিলাওয়াত করলাম। তিনি বললেন, এভাবেই নাজিল হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নিশ্চয়ই কুরআন সাতটি উচ্চারণরীতিতে নাজিল হয়েছে, তোমরা তোমাদের সুবিধামত এর যে কোন একটি রীতিতেই তিলাওয়াত করতে পারো।
বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।
বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
ما جاء في سورة الفرقان
عن عمر رضي الله عنه قال مررت بهشام بن حكيم بن حزام يقرء سورة الفرقان في حياة رسول الله صلى الله عليه وسلم فاستمعت قراءته فإذا هو يقرء على حروف كثيرة لم يقرئنيها رسول الله صلى الله عليه وسلم فكدت أن أساوره (6) في الصلاة فنظرت (7) حتى سلم فلما سلم لببته (8) بردائه فقلت من أقرأك هذه السورة التي تقرؤها؟ قال أقرأنيها رسول الله صلى الله عليه وسلم قال قلت له كذبت فوالله ان النبي صلى الله عليه وسلم لهو أقرأني هذه السورة التي تقرؤها قال فانطلقت أقوده إلى النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله اني سمعت هذا يقرأ سورة الفرقان على حروف لم تقرئنيها وانت اقرأتني سورة الفرقان فقال النبي صلى الله عليه وسلم أرسله (9) يا عمر اقرأ يا هشام فقرأ عليه القراءة التي سمعت فقال النبي صلى الله عليه وسلم هكذا أنزلت ثم قال النبي صلى الله عليه وسلم اقرأ يا عمر فقرأت القراءة التي اقرأني رسول الله صلى الله عليه وسلم فقال هكذا أنزلت ثم قال رسول الله صلى الله عليه وسلم ان القرآن انزل على سبعة أحرف فاقرءوا منه ما تيسر