মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
২০। আবু বুরদা (রা) আবু মুসা আশআরী (রা) সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মুআয ও আবু মূসা (রা) কে ইয়ামান পাঠিয়েছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন মানুষদেরকে কুরআন শিক্ষা দেয়।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن أبي بردة عن أبي موسى الأشعري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا وأبا موصى إلى اليمن يأمرهما أن يعلما الناس القرآن