মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৩। আবু হুরায়রা (রা) আথবা আবু সাঈদ (রা) হতে বর্ণিত, এ সন্দেহ আমাশের তিনি বলেন। কিয়ামতের দিন কুরআন অধ্যায়নকারীকে বলা হবে তুমি তা তিলাওয়াত কর এবং উপরে উঠতে থাকো, কেননা তুমি সর্বশেষ আয়াত যেখানে পাঠ করবে সেখানেই তোমার আবাসস্থল হবে।
(তিরমিযী, ইবন খুযায়মা অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن أبي هريرة أو عن أبي سعيد شك الأعمش قال يقال لصاحب القرآن اقره (9) وارقه فإن منزلتك عند آخر آية تقرؤها
tahqiqতাহকীক:তাহকীক চলমান