মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৬১
আদব অধ্যায়
পরিচ্ছেদ: হাঁচি ও তার আদব, হাঁচিদাতা 'আলহামদুলিল্লাহ' বললে তার জবাব দেওয়া।
৬১। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ হাঁচি ভালবাসেন এবং হাই আসা অপছন্দ করেন। যখন কেউ হাঁচি দিয়ে 'আলহামদুলিল্লাহ' (আল্লাহর প্রশংসা) বলে, তখন যারা শুনে তাদের প্রত্যেকের কর্তব্য হল يَرْحَمُكَ اللهُ (আল্লাহ তোমার ওপর রহম করুন।) বলা।
كتاب الأدب
باب ما جاء في العطاس وآدابه وتشميت العاطس إذا حمد الله
وعنه أيضاً أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل يحب العطاس ويكره التثاؤب، فمن عطس فحمد الله فحق على من سمعه أن يقول يرحمك الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান