মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৫৮
আদব অধ্যায়
পরিচ্ছেদ: হাঁচি ও তার আদব, হাঁচিদাতা 'আলহামদুলিল্লাহ' বললে তার জবাব দেওয়া।
৫৮। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন হাঁচি দিতেন তখন তিনি স্বীয় কাপড় অথবা হাত কপালে রাখতেন এবং হালকা আওয়াজ করতেন। (আবু দাউদ, তিরমিযী) তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান সহীহ।
كتاب الأدب
باب ما جاء في العطاس وآدابه وتشميت العاطس إذا حمد الله
عن أبى هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس وضع ثوبه أو يده على جبهته وخفض أو غض من صوته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৮ | মুসলিম বাংলা