মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৫৬
আদব অধ্যায়
পরিচ্ছেদ: হাই এবং তার আদব
৫৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। আল্লাহ হাঁচি পছন্দ করেন আর হাই তোলা অপছন্দ করেন। যখন কেউ হাঁচি দিয়ে 'আলহামদুল্লিাহ' (আল্লাহর প্রশংসা) বলে, তখন প্রত্যেক মুসলমান যারা এটা শুনে তাদের কর্তব্য يَرْحَمُكَ اللهُ (আল্লাহ তোমার ওপর রহম করুন) বলা। যখন তোমাদের কারো হাই আসে সে যথাসাধ্য তা রোধ করবে এবং আহ্ আহ্ বলবে না। কেননা, যখন তোমাদের কেউ নিজ মুখ খোলে, তখন শয়তান তা দেখে হাসে। বর্ণনাকারী হাজ্জাজ (র) তার হাদীসে বর্ণনা করেছেন যে, হাই তো শয়তানের পক্ষ হতে হয়।
(বুখারী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)
كتاب الأدب
باب ما جاء في التثاؤب وآدابه
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز ويجل يحب العطاس (6) ويكره التثاؤب، فمن عطس فحمد الله فحق على من سمعه (7) أن يقول يرحمك الله، وإذا تثاءب أحدكم فليرّده ما استطاع (8) ولا يقل آهـ آهـ (9) فإن أحدكم إذا فتح فاه فإن الشيطان يضحك منه أو به (10) قال حجاج (11) في حديثه وأما التثاؤب فإنما هو من الشيطان
tahqiqতাহকীক:তাহকীক চলমান