মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৪৬
আদব অধ্যায়
পরিচ্ছেদ: লম্বা চুল রাখার বৈধতা এবং এটাকে সম্মান দান করা প্রসঙ্গ।
৪৬। আমার কাছে বর্ণনা করেছেন ইসহাক ইবন ঈসা (র)। তিনি বলেন, আমার কাছে ইবরাহীম ইবন সা'ঈদ (র) যুহরী (র) থেকে বর্ণনা করেছেন। ইবন ইয়াকুব (র) বলেন, আমার কাছে আমার পিতা ইবন শিহাব (র) থেকে, তিনি উবায়দুল্লাহ ইবন আবদিল্লাহ (র) থেকে এবং তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, মুশরিকরা তাদের মাথায় সিঁথি কাটত। আর কিতাবীগণ (তাদের চুল) ফুলিয়ে রাখত। বর্ণনাকারী ইয়াকুব (র) বলেন, তাদের চুল। রাসূলুল্লাহ (ﷺ) আহলে কিতাবের সঙ্গে সামঞ্জস্য রাখাকে পছন্দ করতেন। বর্ণনাকারী ইয়াকুব (র) বলেন, যে সব বিষয়ে তাঁকে কোন নির্দেশ দেওয়া হয় নি তার কোন কোনটিতে বর্ণনাকারী ইহসাক (র) বলেন, যে সব বিষয়ে তাকে কোন নির্দেশ দেওয়া হয় নি তাতে রাসূলুল্লাহ (ﷺ) এর তার সম্মুখভাগের চুল পেছনে রাখতেন। পরবর্তী সময় তিনি সিঁথি কেটেছেন।
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
كتاب الأدب
باب جواز اتخاذ الشعر وإكرامه
حدّثنا اسحق ابن عيس حدثنى ابراهيم يعنى ابن سعيد عن الزهرى قال ابن يعقوب حدثنى أبى عن ابن شهاب عن عبيد الله بن عبد الله عن ابن عباس قال كان المشركون يفرقون (10) رؤوسهم وكان أهل الكتاب يسدلون (1) قال يعقوب (2) أشعارهم، وكان رسول الله صلى الله عليه وسلم يحب ويعجبه موافقة أهل الكتاب (3) قال يعقوب في بعض ما لم يؤمر، قال اسحاق فيما لم يؤمر فيه، فسدل ناصيته ثم فرق بعد