মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৪২
আদব অধ্যায়
পরিচ্ছেদ। নখ ও নাভির নিম্নস্থ পশম কাটা এবং আঙ্গুলের গিরার ময়লা পরিষ্কার করা।
৪২। সাওয়াদা ইবন রাবী' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে তার কাছে যাচনা করলাম। তিনি আমাকে একটি উট দেওয়া নির্দেশ দিলেন। এরপর বললেন, যখন তুমি তোমার বাড়ী যাবে, তখন লোকদেরকে নির্দেশ দিবে, তারা যেন উটশাবকগুলোর খাদ্যের ব্যাপারে যত্ন নেয় (অর্থাৎ তাদের মায়ের সন্তান হতে যেন দুধ দোহন না করে।) এবং তাদেরকে এও নির্দেশ দিবে যেন তারা তাদের নখ কেটে নেয় এবং দুধ দোহনের সময় এর দ্বারা যেন তাদের পশুর ওলান খামচে না ধরে।
(তবারানী) হাদীসটির সূত্রে বর্ণনাকারী মুরাজা ইবন রাজা-কে আবূ যুর'আ (র) ও অন্যান্যরা নির্ভরযোগ্য বলেছেন। তবে ইবন মা'ঈন (র) ও আরো অনেকে তাকে দুর্বল বলেছেন। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারী নির্ভরযোগ্য।
كتاب الأدب
باب ما جاء في تقليم الأظافر وحلق العانة وانقاء الرواجب
عن سوادة بن الربيع قال أتيت النبي صلى الله عليه وسلم فسألته فأمر لي بذود (11) ثم قال لي إذا رجعت إلى بيتك فمرهم فليحسنوا غذاء رباعهم ومرهم فلقلموا أظفارهم ولا يعبطوا (1) بها ضروع مواشيهم إذا حلبوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান