মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ১৯
আদব অধ্যায়
পরিচ্ছেদ: শুভ্র কেশের মর্যাদা এবং এগুলো উপড়িয়ে ফেলা মাকরূহ।
১৯। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর দাড়ি এবং মাথায় সাদা চুল বিশটিও ছিল না। আবু বকর (রা) মেহদী এবং কাতাম ঘাস দ্বারা খিযাব লাগিয়েছেন আর উমর (রা) মেহদী দ্বারা খিযাব লাগিয়েছেন। (মুসলিম, আবু ইয়া'লা, বাযযায)
كتاب الأدب
باب فضل الشيب وكراهة نتقه
عن أنس قال لم يكن في رأس رسول الله صلى الله عليه وسلم ولحيته عشرون شعرة بيضاء وخضب أبو بكر بالحناء والكتم، وخضب عمر بالحناء
tahqiqতাহকীক:তাহকীক চলমান