মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৪৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ। সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব এবং সর্বোৎকৃষ্ট সুগন্ধি কোনটি?
২৪৩। আমার কাছে বর্ণনা করেছেন সুফিয়ান (র)। তিনি বলেন, আমার কাছে উসমান ইবন উরওয়া (র) বর্ণনা করেছেন যে, তিনি তার পিতাকে বলতে শুনেছেন, আমি আয়েশা (রা)-কে জিজ্ঞাসা করলাম, আপনি রাসূলুল্লাহ (ﷺ) কে কোন জিনিসের সুগন্ধি লাগিয়েছেন? তিনি বললেন, সর্বোৎকৃষ্ট সুগন্ধি।
(সহীহ মুসলিম)
সহীহ বুখারীতে এর সমার্থক বর্ণনা রয়েছে।
(সহীহ মুসলিম)
সহীহ বুখারীতে এর সমার্থক বর্ণনা রয়েছে।
كتاب اللباس والزنية
باب استحباب الطيب وما هو أطيب الطيب
حدّثنا سفيان ثنا عثمان بن عروة أنه سمع أباه يقول سألت عائشة رضى الله عنها بأى شئ طيبت رسول الله صلى الله عليه وسلم؟ قالت بأطيب الطيب