মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৩৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ। মহিলাদের জন্য খেযাব ও মেহদী ব্যবহার করা মুস্তাহাব।
২৩৬। মুহাম্মাদ ইবন ইসহাক (র) যামরা ইবন সা'ঈদ (র) থেকে, তিনি তার দাদী থেকে, তিনি স্বগোত্রীয় জনৈক মহিলা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, সে মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে উভয় কিবলায় সালাত আদায় করেছিলেন। তিনি বলেন, একদা (ﷺ) রাসূলুল্লাহ আমার নিকট আসলেন। (অন্য বর্ণনায়: একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলাম।) তিনি আমাকে বললেন, তুমি খেযাব ব্যবহার কর। তোমাদের কোন মহিলা খেযাব ব্যবহার ছেড়ে দেওয়ার কারণে তার হাত পুরুষের হাত সদৃশ হয়ে যায়। বর্ণনাকারী বলেন, এরপর হতে তিনি আল্লাহর সঙ্গে মিলিত হওয়া (অর্থাৎ মৃত্যু) পর্যন্ত খেযাব ব্যবহার পরিত্যাগ করেন নি। যদি তিনি আশি বছর বয়সেও উপনীত হতেন, তবু খেযাব ব্যবহার করতেন।
হাদীসটি বিবাহ অধ্যায়ে বর্ণিত হয়েছে।
হাদীসটি বিবাহ অধ্যায়ে বর্ণিত হয়েছে।
كتاب اللباس والزنية
باب استحباب الخضاب والحناء للنساء
عن حمد ابن اسحاق عن ضمرة بن سعيد عن جدته عن امرأة من نسانهم، قال وقد كانت صلت القبلتين "رضى الله عنها" مع رسول الله صلى الله عليه وسلم قالت دخل على رسول الله صلى الله عليه وسلم (وفى رواية دخلت على رسول الله صلى الله عليه وسلم) فقال لى اختضبى، تترك احداكن الخضاب حتى تكون يدها كيد الرجل، قالت فما تركت الخضاب حتى لقيت الله عز وجل، وان كانت لتختضب وانها لا ابنة ثمانين