মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৩৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: প্রয়োজন ব্যতীত মহিলাদের ঘর হতে বের হওয়া এবং বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করার প্রতি কঠোর বাণী।
২৩৩। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কি আত্মসম্মান-বোধ হয় না, (বর্ণনাকারী) হান্নাদ (র) বলেছেন, তোমাদের কি লজ্জা পায় না অথবা বলেছেন, তোমাদের কি আত্ম-সম্মান-বোধ হয় না যে, তোমাদের স্ত্রীগণ বাইরে বের হয়? আমার নিকট সংবাদ পৌছেছে যে, তোমার স্ত্রীগণ বাজারে বের হয় এবং পুরুষদের সঙ্গে ভীর করে।
كتاب اللباس والزنية
باب ما جاء فى خروج النساء من منازلهن لغير حاجة ووعيد من تعطرت للخروج
عن على رضى الله عنه قال أما تغارون: وقال هناد فى حديثه ألا تستحيون أو تغارون؟ أن يخرج نساؤك، فانه بلغنى أن نساءك يخرجن فى الأسواق يزاحمن العلوج