মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২১৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য সাজ-সজ্জা এবং এতদসংক্রান্ত বৈধ ও অবৈধ বিষায়াবলী

পরিচ্ছেদ: চুল সংযোজন এবং তৈল ব্যবহার করা।
২১৬। সাফিয়্যা বিন্‌তে শায়বা (র) সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণিত যে, এক আনসারী কন্যাকে বিয়ে দেওয়া হলে সে অসুস্থ হয়ে পড়ে। এতে তার চুল পড়ে যায়। তখন লোকেরা তার মাথায় কৃত্রিম চুল সংযোজন করতে চাইল। তারা রাসূলুল্লাহ (ﷺ) -কে কৃত্রিম চুল সংযোজন করার ব্যাপারে জিজ্ঞাসা করলে। তিনি কৃত্রিম চুল সংযোজনকারিনী এবং সংযোজনপ্রার্থীনীর ওপর লা'নত করেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
أبواب ما يجوز للنساء من الزينة وغيرها ومالا يجوز لهن

باب ما جاء فى وصل الشعر والدهن
عن صفية بنت شيبة عن عائشة رضى الله عنها أن جارية من الأنصار زوجت وأنه مرضت فتمعط شعرها أرادوا أن يصلوه فسألوا رسول الله صلى الله عليه وسلم عن الوصال فلعن الواصلة والمستوصلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান