মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২১৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: মহিলাদের জন্য কাপড় ঝুলিয়ে পরার অনুমতি প্রসঙ্গ।
২১৪। উম্ম সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! মহিলাদের বিধান কী? তিনি বললেন, তারা (কাপড়) এক বিঘত ঝুলিয়ে পরবে। আমি বললাম, তবে তো তাদের অঙ্গ খুলে যাবে? তিনি বললেন, তা হলে আরো এক বিঘত লম্ব করবে। এর চেয়ে বেশি বাড়াবে না।
(আবু দাউদ, নাসাঈ) হাদীসটি সনদ হাসান।
(আবু দাউদ, নাসাঈ) হাদীসটি সনদ হাসান।
كتاب اللباس والزنية
باب الرخصة فى اطالة ذيل المرأة
عن أم سلمة رضى الله عنها قالت قلت يارسول الله كيف بالنساء قال يرخين شبرا: فلينت إذا ينكشف عنهن يا رسول الله قال فذراع لا يزدان عليه