মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৫০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
(প্রাণীর) ছবি সম্পর্কে নিষেধাজ্ঞা। কাপড়, বিছানা, পর্দা ইত্যাদির ছবির বিধান প্রসঙ্গ
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
১৫০। আমার কাছে বর্ণনা করেছেন, হাফস ইবন গিয়াস। তিনি বলেন, আমার কাছে বর্ণনা করেছেন লায়স (র)। তিনি বলেন, আমি সালিম ইবন আবদিল্লাহ (র) এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি পাখী ও বন্য পশুর ছবিযুক্ত একটি বালিশে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আমি তাকে বললাম, এটা কি মাকরূহ নয়? তিনি বললেন, না। মাকরূহ কেবল এমন ছবি, যা স্থাপন করা হয়। তিনি আরো বললেন, আমাকে আবদুল্লাহ ইবন উমর (রা) রাসূলুল্লাহ (ﷺ) হতে হাদীস বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি ছবি তৈরী করে, তাকে শাস্তি দেওয়া হবে। বর্ণনাকারী হাফস (র) এক সময় বলেছেন, তাকে এর মধ্যে প্রাণ ফুঁক দেওয়ার জন্য বাধ্য করা হবে। কিন্তু সে তাতে প্রাণ ফুঁকতে পারবে না।
(হাদীসটি মারফু' অংশ বুখারী, মুসলিম বর্ণনা করেছেন। আর বাকী অংশ অন্যত্র পাওয়া যায় নি। হাদীসটি সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি মারফু' অংশ বুখারী, মুসলিম বর্ণনা করেছেন। আর বাকী অংশ অন্যত্র পাওয়া যায় নি। হাদীসটি সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب النهي عن التصوير وحكم ما فيه صور من الثياب والبسط والستور ونحو ذلك - باب ما جاء في النهي عن التصوير ووعيد فاعله
150- حدّثنا حفص بن غياث حدثنا ليث قال دخلت على سالم بن عبد الله وهو متكئ على وسادة فيها تماثيل طير ووحض، فقلت أليس يكره هذا؟ قال لا، إنما يكره ما نصب نصبا حدثني أبي عبد الله بن عمر عن رسول الله صلى الله عليه وعلى آله وسلم قال من صوّر عذب، وقال حفص مرة كلف أن ينفخ فيها وليس بنافخ