মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৮৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৮৬। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ) -এর নিকট বসা ছিলাম। সে সময় এক মহিলা এসে বলল, ইয়া রাসূলাল্লাহ। স্বর্ণের হার সম্বন্ধে কী বলেন? তিনি বললেন, এটা জাহান্নামের কংকন। সে বলল, স্বর্ণের দুলদ্বয় সম্বন্ধে কী বলেন? তিনি বললেন, এটা জাহান্নামের দুল। বর্ণনাকারী বলেন, সে মহিলার হাতে দু'টি স্বর্ণের কংকন ছিল। সে এগুলোকে ফেলে দিল। এরপর সে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) যদি আমাদের কেউ স্বীয় স্বামীর সামনে নিজেকে সাজিয়ে না রাখে, তবে সে তার নিকট বোঝা হয়ে দাঁড়ায়? বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রূপা দ্বারা কানের দুল বানিয়ে তাতে যাফরান মিশিয়ে নিতে তোমাদেরকে কে নিষেধ করে?
(নাসাঈ, আবু দাউদ)
(নাসাঈ, আবু দাউদ)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
86- عن أبي هريرة قال كنت قاعدا عند النبي صلى الله عليه وسلم فجاءته امرأة فقالت يا رسول الله طوق من ذهب، قال طوق من نار، قالت يا رسول الله سواران من ذهب، قال سواران من نار، قالت قرطان من ذهب، قال قرطان من نار، قال وكان عليها سوار من ذهب فرمت به ثم قالت يا رسول الله أن إحدانا إذا لم تزين لزوجها صلفت عنده، قال فقال ما يمنع إحداكن تصنع قرطين من فضة ثم تصفرهما بالزعفران